শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর জেলা আওয়ামী লীগের ৬টি ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা

reporter / ৩২৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং দলকে সুসংগঠিত করার লক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত প্রতিটি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জরুরি মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের হুইপ এর কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়।
আগামী ২৬ নভেম্বর হাজীগঞ্জ, ২৭ নভেম্বর শাহরাস্তি, ৫ ডিসেম্বর হাইমচর, ৬ ডিসেম্বর চাঁদপুর সদর ও পৌর এবং ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাকি মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী সিদ্ধান্তে জানানো হবে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষে আগামী ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম সদর উপজেলার টিম প্রধান আব্দুর রব ভূঁইয়া, সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম পৌর টিম প্রধান  ডা. জে আর ওয়াদুদ টিপু,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম হাইমচর উপজেলার টিম প্রাধন আহসান উল্লাহ আখন্দ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারীসহ প্রতিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।


এই বিভাগের আরও খবর