শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ইফতার সম্পন্ন

reporter / ৩২৯ ভিউ
আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ  পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল চাঁদপুর জেলা আবাসিক হোটেল মালিক সমিতির আয়োজনে গতকাল ১ এপ্রিল শনিবার বিকেলে দি হিলশা কিচেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন,  বাংলাদেশ একটি প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য লীলাভূমি, নদী – মাতৃক বাংলাদেশ । মেঘনার ত্রি-নদী মোহনায় অবস্থিত চাঁদপুর জেলা,
তার মধ্যে একটি অপূর্ব সৌন্দর্য লীলাভূমি।  জেলা ব্র্যান্ডিং ইলিশের বাড়ি চাঁদপুর, অপার সম্ভাবনাময় চাঁদপুর পর্যটন শহরকে বাঁচিয়ে রাখতে সরকারের উদ্যোগ নিতে হবে। তাই জেলা প্রশাসন সহ পৌর প্রশাসনের সু-দৃস্টি কামনা করছি। এতে জেলার জীবনমান উন্নয়ন সাধিত হবে এবং অনেক মানুষের জীবন-জীবিকা ও কর্মসংস্থান সৃষ্টি হবে।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহছানউল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।
ইফতার পূর্বক জেলা আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি হোটেল মদিনার স্বত্বাধিকারী শাহজাহান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোটেল গ্র্যান্ড হিলসা শাহেদুল হক মোর্শেদ পরিচালনায় আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হোটেল রজনীগন্ধার  স্বত্বাধিকারী লায়ন্স মোঃ মাহমুদুল হাসান, হোটেল গ্র্যান্ড হিলসার চেয়ারম্যান খোরশেদ আলম কাঞ্চন, গাজী বোডিং এর অংশীদার ফয়সাল গাজী বাহার, সাংগঠনিক সম্পাদক হোটেল শ্যামলীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম রতন।
এ সময় উপস্থিত ছিলেন, সফিনা হোটেলের স্বত্বাধিকারী আবদুল মমিন, হোটেল রসিদ স্বত্বাধিকারী মোঃ সাইফুদ্দিন, হোটেল মুক্তির স্বত্বাধিকারী   গোপাল সাহা, দপ্তর সম্পাদক হোটেল সুন্দর বন  লিমন গাজী,হোটেল রয়েল রুপালির স্বত্বাধিকারী মাহমুদুল হক রাশেদ প্রমূখ।


এই বিভাগের আরও খবর