শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

reporter / ২৪০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা কারাগারে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে অসুস্থাবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হাজতি বাতেন তালুকদার (৫৬) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাখরাবাজার এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
জেলা কারাগারের জেল সুপার গোলাম দস্তগির বলেন, গত ২৪ অক্টোবর মাদক মামলায় তাকে কারাগারে নিয়ে আসা হয়। তিনি আগে থেকে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হাসিবুল আহসান জানান, সকালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে জেলা কারাগারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি আগে থেকে হার্টের রোগী ছিলেন। পরে সব পরীক্ষা করার পর আমরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই


এই বিভাগের আরও খবর