শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন আপিল নামঞ্জুর।। চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীর মনোনয়নপত্র চুড়ান্তভাবে বাতিল

reporter / ৩৩৪ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউসুফ গাজীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার তার মনোনয়ন সংক্রান্ত আপিলের শুনানীশেষে রাতে আপিল কর্মকর্তা তা নামঞ্জুর ঘোষণা করেন। একই সাথে ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী যথাক্রমে বাদল ফরাজীর আপিল মঞ্জুর ও মো. ফরহাদ হোসেনের আপিল নামঞ্জুর করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বাক্ষরিত পত্রটি শুক্রবার সকালে চাঁদপুর এসে পৌঁছেছে।
মো. ইউসুফ গাজী এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা কারাগারে রয়েছেন। একটি প্রতারণা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার কারনে গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) খুলনার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।


এই বিভাগের আরও খবর