শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিলেন আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী

reporter / ২৮৯ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

গতকাল রোববার সকালে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। পরে বিকেলে তা পূরণ করে জমাও দিয়েছেন তিনি। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী গণমাধ্যমকে প্রদত্ত এক প্রতিক্রিয়ায় বলেন, বিগত জেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে চূড়ান্তভাবে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রতিনিধিগণের মূল্যবান ভোট ও জেলাবাসীর দোয়া-সমর্থনে নির্বাচিত হই। আমাদের মেয়াদ পূর্তির পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ৬ মাসের জন্য প্রশাসক মনোনীত করেন।

তিনি আরো বলেন, আমি আমার কর্মকালীন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সরকার প্রদত্ত সকল দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। স্বল্প বরাদ্দ ও সীমিত সামর্থের মধ্যেও জেলাবাসীর সার্বিক সেবা, উন্নয়ন ও কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আমার দৃঢ় বিশ্বাস, আমার আন্তরিকতা ও কাজের মূল্যায়নস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করবেন। নেত্রী আমাকে মনোনয়ন দিলে ও আমি নির্বাচিত হলে আগামী সংসদ নির্বাচনে জেলার ৫টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার লক্ষ্যে দলের সকল নেতৃবৃন্দকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।


এই বিভাগের আরও খবর