শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন ইউসুফ গাজী

reporter / ২৪৩ ভিউ
আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৭ অক্টোবর সারাদেশের ৬১ জেলা পরিষদের সাথে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে দলীয় ফরম জমা দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক আলহাজ্ব  ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ইউসুফ গাজী, মন্জুর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, এডভোকেট মজিবুর রহমান ভুইঁয়া ও চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবীব।
শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ ইউসুফ গাজী  কে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
তিনি চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন।


এই বিভাগের আরও খবর