শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

reporter / ৩১২ ভিউ
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ গত ১৭ জুলাই রবিবার পুলিশ লাইন্স, ড্রিলশেডে চাঁদপুর জেলার  পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) এর সভাপতিত্বে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল  পুলিশ সুপার মিলন মাহমুদ  সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
 গত জুন/২০২২ খ্রিঃ পর্যন্ত মাসের অভিন্ন মানদন্ডের আলোকে  পুলিশ সুপার এর নিকট হইতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গত জুন/২০২২ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, চাঁদপুর।
জুন/২০২২ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর।
জুন /২০২২ মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর।
জুন/২০২২ মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন এসআই (নিঃ)/ মোঃ নজরুল ইসলাম, মতলব উত্তর থানা, চাঁদপুর।
জুন/২০২২ মাসের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম, হাজীগঞ্জ থানা, চাঁদপুর।
চাঁদপুর জেলায় জুন/২০২২ খ্রিঃ মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
থানায় কর্মরত এসআই (নিঃ) দের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, কচুয়া থানা, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই(নিঃ) আব্দুছ ছালাম, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী এএসআই(নিঃ) মোঃ আবু হানিফ, সদর মডেল থানা, চাঁদপুর, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী টিআই/জিআউল চৌধুরী, মতলব ট্রাফিক, চাঁদপুর।
পুরষ্কার প্রদান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাসিক কল্যাণ সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) জনাব মোঃ আবুল কালাম চৌধুরী, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর