নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ সেপ্টেম্বর রোববার সকালে পুলিশ অফিস, চাঁদপুর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ও সন্ঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম।
সভার শুরুতেই জুলাই-২০২২ মাসের অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাসের তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ ।
উক্ত সভায় পুলিশ সুপার মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশী টহলসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ভাড়াটিয়ার তথ্য পূরণ, ট্যাকটিক্যাল বেল্ট ও বডি অর্ন ক্যামেরার উপযুক্ত ব্যবহার, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সার্কেল ও অফিসার ইনচার্জগণদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।