বিদ্যুৎ ও প্রাকৃতিক জ্বালানির যথাযথ ব্যবহার ও অপচয় রোধে সচেতন হতে হবে
—–পুলিশ সুপার মিলন মাহমুদ
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ৭ আগষ্ট রোববার সকাল ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে প্যারেড কমান্ডার মোঃ সোহেল মাহমুদ পিপিএম, হাজীগঞ্জ সার্কেল, চাঁদপুর এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ০৬ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার মিলন মাহমুদ।
পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর,পুলিশ হাসপাতাল,ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুর’সহ সংশ্লিষ্ট দপ্তর ইনচার্জগণদের।
পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে জানান-বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত কারণে বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও প্রাকৃতিক জ্বালানির যথাযথ ব্যবহার ও অপচয় রোধ সচেতন হতে হবে আমাদের। সরকারি মালামাল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো। জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷
উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।