নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ৪ সেপ্টেম্বর রোববার পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার চাঁদপুর জেলা হতে পিআরএলগামী ০৩ জন পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং শুভেচ্ছা উপহার প্রদান সহ আনুষ্ঠানিকতার সহিত সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।
অবসরগ্রহণকারী পুলিশ সদস্যগণ হলো কনস্টেবল মোঃ সরফরাজ খান, কনস্টেবল মোঃ হান্নান, ও কনস্টেবল মোঃ মোফাজ্জল হোসেন মিয়াজী।
সদ্য বিদায়ী অতিথিগণ তাদের বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারণ করেন এবং চাকুরি জীবনে অবসর জনিত সময়ে এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি এবং সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।