শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর বিষ্ণুপুরের ধনপদ্দিতে স্ত্রী হত্যাকান্ডে ঘাতক স্বামী আটক

reporter / ৩৭৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুর সদর উপজেলার ১ বিষ্ণুপুর ইউনিয়নের৬ নং ওয়ার্ড  ধনপদ্দি গ্রামে গলাকেটে গৃহবধূ হত্যাকান্ডের ঘটনায় পলাতক স্বামী নাছির উদ্দীনকে  আটক করেছে পুুলিশ। এর আগে এই খুনের ঘটনায় পুলিশ সন্দেহ ভাজন হিসেবে নিহত গৃহবধূ রুপার শাশুড়ী ও ননদকে আটক করে থানায় নিয়ে এসেছিলো।৯ মে সোমবার রাতে চাঁদপুর সদর মডেল থানা ওসি আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।জানা যায়, নাছির উদ্দীন ও তার স্ত্রী রুপা বেগমের সাথে ভোর রাতে মনোমালিন্য হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে জিদের বশে নাছির তার স্ত্রী রুপা বেগমকে ধারালো বটি দা দিয়ে গলাকেটে হত্যা করে। পরে হত্যা নিশ্চিত হয়ে ভোর সে সকলের অজান্তে পালিয়ে ঢাকায় চলে গিয়েছিলো।পরবর্তীতে নিহত রুপার ছেলে সকালে ঘুম থেকে জেগে ঘরের দরজা খোলা এবং মায়ের গলা কাটা লাশ দেখে ডাক চিৎকার শুরু করে। পরে লোকজন ছুটে এসে রুপা হত্যাকান্ডের ঘটনা দেখতে পায়।এদিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করার সময়ে খুনী নাছিরের মা রহিমা বেগম ও শিল্পী আক্তারকে ঘটনার ক্লু উদঘাটনে সন্দেহভাজন হিসেবে থানায় নিয়ে আসে।এক পর্যায়ে পুলিশ ঘটনা উদঘাটনে এবং খুনীকে আটক করতে ভিন্ন কৌশল অবলম্বন করে। এতে খুনী নাছিরের মা ও বোনকে কৌশল অবলম্বন করে নাছিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করানো হয়। তখন পারিবারিক আলোচনা শেষে নাছির ঢাকা থেকে রফ রফ-৭ লঞ্চে উঠে চাঁদপুর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরপর চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছে নাছির তার মা বোনকে খোঁজ করলে সাদা পোশাকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এস আই মকবুল ও এস আই শাহরিন নাছিরকে আটক করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন বলেন, রুপা হত্যাকান্ডে তার স্বামী নাছির জড়িত ছিলো এবং সেই পারিবারিক কলোহে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর