শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

চাঁদপুর সরকারি কলেজে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

reporter / ২৭৮ ভিউ
আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তিঃ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজ কনফারেন্স কক্ষে ১২ ডিসেম্বর
সোমবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের
আয়োজনে ৩২৯ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স আয়োজন করা হয়।
বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের কমিশনার এবং চাঁদপুর সরকারি
কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ প্রধান অতিথি থেকে ওরিয়েন্টেশন
কোর্স উদ্বোধন করেন। ওরিয়েন্টেশন কোর্সে সভাপতিত্ব করেন মোহাম্মদ
আব্দুল মতিন হাওলাদার, এল. টি, অধ্যক্ষ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক
ইনস্টিটিউট, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ
কে এম মজিবুর রহমান, এ. এল. টি, অধ্যক্ষ রামপুর নাছির মেমোরিয়াল ডিগ্রি
কলেজ, ফেনী, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা
বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, চাঁদপুর জেলা রোভারের
অর্থ-সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সুমন
মজুমদার, জেলা স্কাউটের সম্পাদক অজয় ভৌমিক, সহকারী পরিচালক ফিরোজ
আলম, জেলা রোভারের লিডার বিপ্লব সাহা।


প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ
বলেন, ‘‘আজকের এই ওরিয়েন্টেশন কোর্স থেকে দক্ষ প্রশিক্ষকদের প্রশিক্ষণের
মাধ্যমে অর্জিত জ্ঞান আর্ত-মানবতার সেবা ও সমাজ উন্নয়নে কাজে লাগাতে

হবে। রোভারিং এর মূলনীতি হচ্ছে স্কাউট আইন এবং প্রতিজ্ঞা পালন করা।
সৃষ্টিকর্তা ও দেশের প্রতি কর্তব্য পালন এবং অন্যের প্রতি সদয় হওয়াই
স্কাউটস সদস্যদের প্রতিজ্ঞা।’’ তিনি সুন্দর আয়োজন এবং চাঁদপুর সরকারি
কলেজকে ভেন্যু হিসেবে ব্যবহার করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ওরিয়েন্টেশন কোর্স সঞ্চালনা করেন জেলা রোভারের সম্পাদক মো. নজরুল ইসলাম।
দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট
বিতরণ করা হয়। চাঁদপুর জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা এবং মুক্তদলের মোট ৫০
জন প্রশিক্ষণার্থী ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণ করেন।

আলমগীর হোসেন
ভারপ্রাপ্ত শিক্ষক (মিডিয়া সেন্টার)
ও সহকারী অধ্যাপক-রসায়ন
চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। মোবাইল: ০১৬৭০০৭২৬৪০


এই বিভাগের আরও খবর