শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে অভিযানে ৪ ডায়াগণস্টিক সেন্টার সিলগালা

reporter / ৩১৩ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
অবশেষে অবৈধ, নিয়মবহির্ভূত এবং সরকারি নির্দেশনা অমান্য করে পরিচালিত ডায়াগণস্টিক সেন্টারের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়। অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলার চিকিৎসাসেবা দেখভাল করার সর্বোচ্চা এ বিভাগ।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে চাঁদপুর শহরের ৪ ডায়াগণষ্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। সিলগালা করা ডায়াগণস্টিক সেন্টারগুলো হলো,চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত গ্রীণ ভিউ ডায়াগণস্টিক,তাকওয়া ডায়াগণস্টিক সেন্টা,মিম ডায়াগনস্টিক সেন্টার এবং ফেমাস ডায়াগণস্টিক সেন্টার।
চাঁদপুরের সিভিল সার্জন ডা.মোহাম্মদ সাহাদাৎ হোসেন নিজেই এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, ডায়াগণস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে মানসম্পন্ন টেকনেশিয়ান না থাকা,লাইসেন্স নবায়ন না করা, কাগজপত্র ঠিক না থাকা, এবং চরম অস্বাস্থ্যকর ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ রয়েছে। অভিযান চালিয়ে সে সব অভিযোগের
সত্যতা পাওয়া যায়। যার ফলে ভ্রাম্যমাণ আদালতে ওই ডায়াগণস্টিক সেন্টারগুলো তালা মেরে সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রসঙ্গত,সিলগালা করা ডায়াগণস্টিক সেন্টারগুলো চাঁদপুর সদর হাসপাতালের সম্মুখে গড়ে উঠে। দীর্ঘদিনের অভিযোগ ছিলো সদর হাসপাতালের রোগীদের দালালের মাধ্যমে এসব ডায়াগণস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হতো এবং পরীক্ষা নিরীক্ষার নামে হয়রানি ও বেশি টাকা আদায় করা হতো।


এই বিভাগের আরও খবর