শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার যৌথ ছবি ছেড়ার অভিযোগে যুবক আটক

reporter / ২৪৪ ভিউ
আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা আওয়ামীলীগ অফিসের নিচে সাঁটানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ ছবি ছেড়ায় আমিন দেওয়ান (৪০) নামের যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১১ জুন) বিকেলে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ সেলিম উল্লাহ অভিযোগের ভিত্তিতে শহরের শপথ চত্ত্বর এলাকা থেকে আমিন দেওয়ান  কে আটক করে থানায় নিয়ে আসে।
সকালে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অফিস সহকারী বাদল গাজী।
আমিন দেওয়ান (৪০) শহরের কোড়ালিয়া রোডের জিন্নাহ দেওয়ানের ছেলে।
জানা যায়,  চাঁদপুর জেলা আওয়ামীলীগ অফিসের পতাকা স্ট্যান্ড এর পার্শ্বে বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ ছবিটি অজ্ঞাতনামা ব্যাক্তিরা ভাংচুর করে। বিষয়টি অফিস সহকারী বাদল গাজী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল কে অবগত করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে অজ্ঞাতনামা ব্যক্তি গত ৯ জুন শুক্রবার বিকেল ৪টায় ছবিটি ভাংচুর ও ছেড়তে দেখা যায়। খবর পেয়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদস্যরা এসে ঘটনাটি দেখেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, অভিযোগের ভিত্তিতে আমিন দেওয়ান নামের একজনকে আটক করা হয়েছে।  তাকে হাজতখানায় রাখার পর সে নাচানাচি করছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন। তার ব্যাপারে যাচাই-বাছাই চলছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, এই ধরনের কার্যকলাপ আমাদের দেশের জন্য এবং আমাদের দলের জন্য আরো বড় ধরনের জামেলা সৃষ্টি হতে পারে। যে কাজটি করেছে তাকে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সনাক্ত করে আটক করা হয়েছে। তার গডফাদার যারা তাদেরও আইনের আওতায় আনা হবে।


এই বিভাগের আরও খবর