শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত-২, আহত ৬

reporter / ২৮৪ ভিউ
আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর-রায়পুর সড়কের চাঁদপুর  সদর উপজেলার নিজগাছতলা এলাকায় আনন্দ পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং শিশুসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম মামুন (৩০)। অপর যুবক রুবেল হোসেন (৩০)হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা গেছে বলে জানাযায়।

৩১ মার্চ শুক্রবার আনুমানিক বেলা সোয়া ২টার দিকে নিজ গাছতলা কাদির গাজীর মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাজিয়া গ্রামের মীর মাঝির ছেলে আবদুল মাজেদ মাঝি (৬০), রায়পুরের অটোরিকশা চালক মো. আলাউদ্দিন (৩৫), মাজেদ মাঝির স্ত্রী পেয়ারা বেগম (৫০) ও তাদের সঙ্গে থাকা ৪ বছর বয়সী শিশু। তবে শিশুটির বড় ধরণের কোন ক্ষতি হয়নি বলে চাঁদপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মিজানুর রহমান জানিয়েছেন।

ঘটনাস্থলে স্হানীয়রা  জানান, জুমআর নামাজের শেষে দুর্ঘটনায় ঘটে। আনন্দ পরিবহনের বাসটি চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে রায়পুরের উদ্দেশ্যে এবং সিএনজি চালিত অটোরিকশা রায়পুর থেকে চাঁদপুরে প্রবেশ করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা বাসের সামনের গ্লাস ভাংচুর করে।

হাসপাতালের মেডিকেল অফিসার মিজানুর রহমান বলেন, যাত্রী মাঝে মাঝি, চালক আলাউদ্দিন ও অপর পুরুষ যাত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা চলছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার উপজেলার্জ মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, বেলা সোয়া ২টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদী ইউনিয়নের কাদির মার্কেটের সামনে সিএনজি চালিত অটোরিকশার সাথে আনন্দ পরিবহনের একটি বাসের সংঘর্ষে ১ জন সিএনজি যাত্রী ঘটনাস্হলেই মারা যায়। ৬ জন যাত্রী আহত হয়। বাস-সিএনজি জব্দ করা হয়েছে।  ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে নিহত মামুনের লাশ উদ্ধার করে নিয়ে এসেছে।


এই বিভাগের আরও খবর