শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

reporter / ৪৬১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
Exif_JPEG_420

 নিজস্ব প্রতিবেদকঃ  ৫১ তম শীতকালীন স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
গতকাল  ১৬ জানুয়ারি সোমবার বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের  আয়োজনে তিন দিনব্যাপী ৫০ টি ইভেন্ট নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান,
তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় যতটুকু সময় দিবে পারবে, ততই তোমাদের মঙ্গল। খারাপ পথে সময় ব্যায় না করে খেলাধুলার মধ্যে থাকতে হবে। তাহলে তোমরা তোমাদের সাফল্যে এগিয়ে যেতে পারবে। আমরা এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবো। তোমরা পড়ালেখা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষৎকে গড়ে তুলতে হবে। তাই সকলে নিজের অবস্থান তৈরি এগিয়ে যেতে হবে।
চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে ও পুরাণ বাজার ওসমানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জিল হোসেন, সিনিয়র শিক্ষক আতিকুর রহমান, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, আসাদুল্লাহ, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া  শিক্ষক নাজির আহমেদ, পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক   ওহিদুজ্জামান লাবু, মাদ্রাসা স্কুল ও কলেজের  প্রভাষক মোঃ মাসুদুর রহমান মাসুম প্রমুখ।


এই বিভাগের আরও খবর