শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক ৪

reporter / ৩৭৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে পৃথক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ ৪ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,সহকারী পরিচালক  মোঃএমদাদুল ইসলাম মিঠুন  সার্বিক তত্বাবধানে  ১২ এপ্রিল,  মঙ্গলবার রাত নয়টায়  পরিদর্শক  মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন স্বর্ণখোলা রোডস্থ ফয়সাল মার্কেটের বেষ্ট এন্ড টেষ্ট নামীয় দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  ১নং আসামী মোঃ ফাহিম (১৯), পিতা- রুবেল মিয়া, মাতা- জেসমিন বেগম এবং ২নং আসামী মোঃ রাব্বী হোসেন(১৮), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- পারুল বেগম কে ১০(দশ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।  যার আনুমানিক মূল্য ৪,০০,০০০/-। উক্ত মামলায় পরিদর্শক জনাব মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ দিকে, অপর এক অভিযানে  ১০ ঘটিকা হতে  ঘটিকা পর্যন্ত পরিদশর্ক  মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর থানাধীন ফয়সাল শপিং কমপ্লেক্স নামীয় মার্কেটের পিক এন্ড পে সুপার শপের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১নং আসামী মোঃ মাসুদ (২৫), পিতা- মোঃ আলমগীর হোসেন, মাতা- মাহামুদা বেগম এবং ২নং আসামী মোঃ সজিব খান(২৪), পিতা- মোঃ সুলতান খান, মাতা- সাজেদা বেগমকে  ৭(সাত) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২,৮০,০০০/-।  উক্ত মামলায় উপ-পরিদর্শক মেহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।   এ ব্যাপারে সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান আমরা সরকার ঘোষিত মাদক বিরোধী জিরো টলারেন্স নিতি গ্রহন করা হয়েছে, এবং আমাদের এ ধরনের অভিযান চলবে বলেও তিনি জানান।


এই বিভাগের আরও খবর