শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন মোশাররফ মাষ্টার

reporter / ৩৪৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন মতলব উত্তরের ঐতিহ্যবাহী ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক,মৈশাদী সুদীপ্ত সপ্তবনা যুব সংগঠনের প্রতিষ্ঠাতা এবিএম শামসুল আলম ( মোশাররফ) মাষ্টার। তিনি একজন সাংস্কৃতিক সংগঠক।আত্ম কর্ম সংস্থানের লক্ষ্যে বৈশ্চিক মহামারি করোনা কালীন সুদীপ্ত সপ্তর্বনা যুব সংগঠনের মাধ্যমে গরিব, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ঈদে সেমাই চিনি এবং
ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন।এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যৌতুক, মাদক,বাল্য বিবাহ ও ইভটিজিং বন্ধে সভা সমাবেশ করেছেন।
       চাঁদপুরে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‌্যালিতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি)মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈদ পাটোয়ারী দুলাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের ডিপিসি কফিল উদ্দিন, সংগঠক সেলিম পাটওয়ারী, আয়শা বেগম মুন্নী, আবদুর রহমান রিজভী, আবু হানিফ প্রমুখ।


এই বিভাগের আরও খবর