শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক র‍্যালি ও পথ সভা

reporter / ৩৮৭ ভিউ
আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব অনেক 
 —–জেলা প্রশাসক  কামরুল হাসান
বিশেষ প্রতিনিধিঃ
 চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর যৌথ উদ্যোগে সমাজকর্ম বিষয়ক প্রচারণা জোরদার করার লক্ষ্যে ও কর্মক্ষেত্রে সমাজকর্ম পেশার গুরুত্ব সম্পর্কে ধারণা বৃদ্ধির জন্যে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  (২৮ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে  এ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক র‍্যালি ও পথ সভার আয়োজন করা হয়।
র‍্যালি পূর্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব অনেক। সমাজে অনেক সমস্যাগ্রস্ত, সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশু রয়েছে। তাঁদের অধিকার প্রতিষ্ঠায় একজন সমাজকর্মী বিভিন্ন প্রত্যয়িত শিশু সুরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান যেমন. কিশোর উন্নয়ন কেন্দ্র, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র , সরকারি ও বেসরকারি এতিমখানা, শিশু নিবাসে প্রেরণ করার উদ্যোগ নিতে পারেন। এখানে উপস্থিত ব্যক্তিবর্গ শিশুর সুরক্ষার জন্য নিজেরাও যেমন জানলেন তেমনি অপরকেও শিশুর সুরক্ষায় ফোন ১০৯৮ (টোল ফ্রি) নম্বরে ফোন করে সহায়তা গ্রহণের বিষয়টি প্রচার করতে পারেন।
এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,  স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুননাহার চৌধুরী প্রমূখ।
পথসভা শেষে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়, শহর সমাজসেবা কার্যালয় এবং চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মীবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, চাঁদপুর সরকারি কলেজ ও পুরান বাজার ডিগ্রী কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সর্বস্তরের জনগণ, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর