আনোয়ার হোসেন মানিকঃ
চাঁদপুর জেলা ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ট্যাবলেট মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২৯ আগস্ট (সোমবার) সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় এসআই(নিরস্ত্র)/শামীমা আক্তার ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মতলব দক্ষিন থানাধীন পৌরসভাস্থ ৯নং ওয়ার্ড দঃ পূর্ব দীঘলদী এলাকার আমতলা বাজারের দক্ষিন পার্শ্বে শাহ আলম মিজির বাড়ীর সামনে কাচা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আমজাদ পাটোয়ারী (২৫), পিতা-আবিদ পাটোয়ারী, সাং-উত্তর লালদীয়া, ওয়ার্ড নং-৭, থানা-সদর, জেলা-চাঁদপুরকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জানিয়েছেন ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত মাদক ব্যবসায়ী আমজাদের বিরুদ্ধে মতলব দক্ষিন থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।