শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে ৩২ ইভেন্টে শেখ কামাল এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

reporter / ৫০০ ভিউ
আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

খেলা-ধুলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন
—- জেলা প্রশাসক কামরুল হাসান 
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে জেলা পর্যায়ের শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ৩২টি ইভেন্টে নিয়ে অনুষ্ঠিত হবে।
রোববার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক  কামরুল হাসান।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, আমরা এর আগেও বিভিন্ন প্রতিযোগিতা বা টুর্নামেন্টে দেখেছি চাঁদপুর জেলা ভাল করেছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আর এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সকলের সহযোগিতার দরকার আছে। আমরা চাই শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভাগীয় ও জাতীয় পর্যায়ে একটি ভাল স্থানে থাকুক। তাই উপজেলা ও জেলা পর্যায়ের খেলাগুলো যেন ভাল হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৩২ ইভেন্টের প্রতিযোগিতাগুলো যেন সুন্দরভাবে সমাপন করা যায় এসব বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি মধ্যে জেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমূখ।
সভায় জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর