শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে ৭ মামলার আসামি সোর্স সুজন অপহরণ মামলায় আটক

reporter / ৩২৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর মডেল থানার পুলিশের অভিযানে ৭ মাদক মামলার আসামী সোর্স সুজনকে অপহরণ মামলায় অটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বড়স্টেশন এলাকা থেকে মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন তাকে আটক করে। পরে দুপুর আড়াইটায় তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।

জানা যায়, ১৭ এপ্রিল সুজন ৫নং ঘাট এলাকার বাসিন্দা মৃত. আইয়ুব আলী খন্দকারের মেয়ে ১৪ বছরের মেয়েকে নিয়ে যায়। পরে ঐ মেয়ের মা পারুল বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সেই অভিযোগের ভিত্তিতে সোর্স সুজনকে মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বড়স্টেশন এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী জানান, সুজন সোর্সের পরিচয় দিয়ে এলাকার নিরীহ মানুষদের হয়রানী করতো। বিভিন্ন সময় সে এলাকার  মানুষদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করতো। কেউ টাকা না দিলে তাদেরকে সে মাদক দিয়ে ধরিয়ে দিত। সুজনের আটকের খবর শুনে এলাকাবাসী মাঝে স্বস্তি ফিরে আসে।

মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন জানান,  সুজন কোন সোর্স নয়। তাকে অপহরণ মামলায় আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ৭টি মামক মামলা রয়েছে।


এই বিভাগের আরও খবর