শিরোনাম:
মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা

চাঁদপুরের টিলাবাড়ী ঠোডার মাথায় নদী ভাঙ্গণ।। আতঙ্কিত এলাকাবাসী

reporter / ৩৭২ ভিউ
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডে যমুনা রোডের টিলাবাড়ী ঠোডার মাথায় হঠাৎ করে নদী ভাঙ্গণ দেখা দেওয়ায় এলাকাবাসীর মাঝে ভিটেমাটি হারানোর আতঙ্ক দেখা দিয়েছে।
২০ এপ্রিল বুধবার রাতে মেঘনা নদীর ঢেউ বেড়ে যাওয়ায় টিলাবাড়ী মোড়ে এই নদী ভাঙ্গণ শুরু হয়েছে।
স্থানীয় টিলাবাড়ী এলাকার আবু কালাম বেপারী, সালাউদ্দিন মাঝী, শাহীন মাল, অন্তু বেপারী, সাইফুল বেপারী ও আশিক মাঝিসহ আরো অনেকে জানান, এখানে প্রায় আড়াই’শ পরিবারের বসবাস। যারা সবাই নিম্ন আয়ের মানুষ। মাথা গোঁজার ঠাই বলতে কোনমতে এই নদীপাড়ে টিনের দৌচালা চৌচালা ঘরগুলো। এখন হঠাৎ করে বালু ভর্তি জিও ব্যাগগুলো দেবে যাচ্ছে দেখে ভিটেমাটি হারানোর ভয়ে আছি।
তারা আরও বলেন, কিছু দিন আগে একবার এখানে ভাঙ্গণ দেখা দিয়েছিলো। তখন পর্যাপ্ত বাজেট হয় এবং বালু ভর্তি জিও ব্যাগ ফেলা ও ব্লক ফেলার কাজ শুরু হয়। কিন্তু ওই কাজ বাজেট অনুযায়ী চরম গাফিলতির মাধ্যমে করায় কয়েক মাস না যেতেই এখন আবার ভিটেমাটি হারানোর ঝুঁকিতে রয়েছি। আমরা এর একটা স্থায়ী সমাধান পেতে জনপ্রতিনিধি, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, আমরা টিলাবাড়ী মোড়ে নদী ভাঙ্গণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জরুরী জিও ব্যাগ বরাদ্দ চেয়েছি। এখনও কোন সিদ্ধান্ত হয়নি। হলেই জরুরী ভিত্তিতে কাজ শুরু করবো।
তিনি আরও বলেন, মেঘনা নদীতে পানির স্রোত বেড়ে যাওয়ায় বালু ভর্তি জিও ব্যাগের বস্তাগুলো দেবে গেছে। তবে এই জিও ব্যাগের নীচে ব্লক রয়েছে। তাই এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি।


এই বিভাগের আরও খবর