শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ছেংগারচর পৌরসভা নির্বাচনের গনসংযোগ ও লিফলেট বিতরন

reporter / ২৫০ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩

আমি নির্বাচিত হলে পৌরসভা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবো
—– মেয়র প্রার্থী নাছির উদ্দিন মিয়া
নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা যুবলীগ নেতা ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাছির উদ্দীন মিয়া গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার ৮ই জুন বিকেলে পৌরসভার, ঝিনাইয়া,
তালতলী ও ঘনিয়ারপাড়সহ বিভিন্ন এলাকায় আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রমের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
মেয়র প্রার্থী আলহাজ্ব নাছির উদ্দীন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছি।
পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আমার কাজের মূল্যায়ন করে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে স্মার্ট পৌরসভা গড়ে তুলবো। ছেংগারচর পৌরসভা ১ম শ্রেণির হলেও উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। আমি যদি মনোনয়ন পাই তাহলে শতভাগ জয়ের আশাবাদী। আমি নির্বাচিত হলে পৌরসভা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবো এবং শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।
এসময় আ’লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৭ জুলসই এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরও খবর