শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ছেংগারচর পৌরসভায় আ’লীগ মনোনীত মেয়র নির্বাচিত হওয়ায় এমএ কুদ্দুসের অভিনন্দন

reporter / ৫২৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যারা নৌকার পক্ষে কাজ করেছেন সকল নেতাকর্মী এবং যারা ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করেছেন সেই পৌরবাসীকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
এক শুভেচ্ছা বার্তায় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আরিফ উল্লাহ সরকারকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করেছেন। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। সেই সাথে যারা আমার নেত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলীয় নেতৃবৃন্দ যারা নৌকার পক্ষে কাজ করেছেন এবং যারা ভোট দিয়ে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারকে বিজয়ী করেছেন তাদেরকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন, ছেংগারচর পৌরসভা নৌকা বিজয়ের মধ্য দিয়ে আরো এগিয়ে যাবে এবং ছেংগারচর হবে স্মার্ট পৌরসভা। সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকায় ভোট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।


এই বিভাগের আরও খবর