শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানালেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ

reporter / ২৪০ ভিউ
আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার  সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়শনের নেতৃবৃন্দ।
রোববার ( ১১ সেপ্টেম্বর )  বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ফুটবল অ্যাসোসিয়শনের সভাপতি ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদ,  চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ আহমেদ,  জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান,  জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু,  অতিরিক্ত সাধারন সম্পাদক আলহাজ্ব  তাফাজ্বল হোসেন এসডু পাটওয়ারী,  যুগ্ম সম্পাদক আবুল কাশেম আখন্দ,  সালাউদ্দিন শান্ত,  জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল উপকমিটির সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী,  সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, সদস্য ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর সোহেল রানা,  জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামসহ অন্যান্যরা।
রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সভা অনুষ্ঠিত হয়।  সভায় নবগঠিত ফুটবল উপকমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি ও ১৯ তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুনামেন্ট -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর জেলার ৮ উপজেলার উপজেলা নিবাহী কমকতা সহ স্ব স্ব উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর