শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ডাঃ সাজেদা পলিন কে চাঁদপুর প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

reporter / ৩৩৭ ভিউ
আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল (সদর) হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা বেগম পলিনকে নড়াইল জেলার সিভিল সার্জন হিসেবে নিযুক্ত হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করেছে চাঁদপুর প্রেসক্লাব।
২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সাজেদা বেগম পলিন। তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরের মাটিটা মনে হয় অনেক উর্বর। এই জেলায় অনেক গুনীজনেরর জন্ম ও তারা দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সচেতনতার জন্য ফেইসবুক ফেইজগুলোতে কাজ করেছি। তবে সাধারণ মানুষ অনেক সাড়া পেয়েছি।
তিনি বলেন, আমি সবসময় চাঁদপুরের সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। কর্মক্ষেত্রে যে ভুল হয় নাই তা নয়, সব সময় আমাকে বোনেরমত চাঁদপুরের সাংবাদিকরা আগলে রেখেছেন। চাঁদপুর প্রেসক্লাব একটি স্মার্ট প্রেসক্লাব। যারা কর্মক্ষেত্রে কাজ করতে চায় তাদেরকে সাংবাদিকরা সুযোগ করে দেয়। চাঁদপুরে না আসলে হয়ত এই সুযোগটা হয়তো পেতাম না। নতুন কর্মস্থলের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ’র এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল ইমরান শোভনের পরিচালনায় বক্তব্য রাখেন
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডাঃ সাজেদা বেগম পলিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চ্যানেল আইয়ের চাঁদপুর জেলা প্রতিনিধি মোরশেদ আলম, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জোবায়ের, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এসময় প্রথম আলো চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, কার্যকরি সদস্য মিজান লিটনসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, ডাঃ রুবেল ও ডাঃ পলিন জুটি চাঁদপুরের মানুষের দূরসময়ে নিরলসভাবে কাজ করছেন। করোনাকালিন সময়ে ডাঃ রুবেল ও ডাঃ পলিন সাংবাদিকদের সুরক্ষার জন্য ট্রেনিং দিয়েছেন। এই দম্পতিকে করোনাকালিন সময়ে সবচেয়ে বেশি তথ্যের জন্য বিরক্ত করেছেন সাংবাদিকরা। আপনাদের অবদান চাঁদপুরবাসী কখনও ভুলবেন না। নতুন কর্মস্থলের সফলতা কামনা করেন সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে ডা. সাজেদা বেগম পলিন কে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, ডা. সাজেদা বেগম পলিন এর আগে চাঁদপুর সদর উপজেলা এবং কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বিশেষ করে করোনাকালে চাঁদপুর সদর উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তার নিরলস পরিশ্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সে সময়ে করোনার উপসর্গে আক্রান্ত লোকজনের নমুনা সংগ্রহ, রোগী শনাক্ত, চিকিৎসা সেবা, মৃতদের দাফন, হোম আইসোলেশন ও লকডাউন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
তার স্বামী ডা. সুজাউদ্দৌলা রুবেলও করোনাকালে নিরলস পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে প্রশংসিত হয়েছিলেন। এই দম্পতিকে নিয়ে করোনাকালে দেশের শীর্ষস্থানীয় সকল গণমাধ্যমে বিশেষ বিশেষ সংবাদ, সাক্ষাৎকার ও প্রতিবেদন প্রকাশিত হয়েছিলেন। ডা. সুজাউদ্দৌলা রুবেল তখন সদর হাসপাতালের আরএমও ছিলেন। কিছুদিন আগে তিনি চাঁদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেছেন।


এই বিভাগের আরও খবর