শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ স্টল হিসেবে প্রথম স্থান অর্জন চাঁদপুর জেলা পুলিশ

reporter / ৩২২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
গত ২১নভেম্বর  সোমবার জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ।
 পুলিশ সুপার  শিক্ষার্থী ও উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে জানান-
বিশ্ব আজ চতুর্থ বিপ্লবে পদার্পণ করেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল টেকনোলজি সেক্টরে অধিক গুরুত্বারোপ করতে হবে। গতানুগতিক পড়ালেখার পাশাপাশি রোবটিক্স, ওয়েব ডিজাইনিং, কোডিং, প্রোগামিং সহ টেকনোলজির বিভিন্ন সেক্টরে পারদর্শিতা অর্জন প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী ভিশন-৪১ পদার্পণ এর জন্য আমাদের নিজস্ব উদ্ভাবকের প্রয়োজন। এখন আমরা প্রায় শতভাগ শিক্ষিত, সবার কি চাকরি হবে। ফ্রিল্যান্সিং সেক্টরে রয়েছে সীমাহীন সম্ভাবনা। ফ্রিল্যান্সিং সেক্টর একটি গ্লোবাল সেক্টর। এইখানে কাজে উপর দক্ষতা অর্জন করলে অন্য কিছু করার প্রয়োজনও নেই। কোমলমতি ছাত্রছাত্রীরা তোমরা আমাদের ভবিষৎ, তোমাদের মুক্ত ও উন্নত চিন্তাধারা জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের নিকট থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর শ্রেষ্ঠ স্টল হিসেবে প্রথম স্থান অর্জনের ক্রেস্ট গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ ‍সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর