শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

দৈনিক সংবাদ এর চাঁদপুরের প্রতিনিধিদের সাথে মফস্বল সম্পাদকের মতবিনিময়

reporter / ৩৩৭ ভিউ
আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ দেশের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক সংবাদ এর ইলিশের বাড়ী চাঁদপুর জেলাস্থ প্রতিনিধিদের সাথে মফস্বল সম্পাদক মোঃ আলম হোসেন মতবিনিময় করেছেন।

২১ মে রোববার দুপুরে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবে এই মতবিনিময় সভা হয়।
এসময় দৈনিক সংবাদ এর চাঁদপুর জেলা প্রতিনিধি শ্যামল সরকারের সভাপতিত্বে এবং দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় এই মতবিনিময়কালে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক সংবাদ এর চাঁদপুরের কচুয়া প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, শাহরাস্তি প্রতিনিধি নোমান হোসেন, ফরিদগঞ্জ প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, হাজীগঞ্জ প্রতিনিধি সুজন দাস, মতলব উত্তর সংবাদদাতা শহিদুল ইসলাম খোকনসহ অন্যান্যরা।
মতবিনিময়কালে দৈনিক সংবাদ এর মফস্বল সম্পাদক মোঃ আলম হোসেন বলেন, ইতিহাস ঐতিহ্য লালনকারী দৈনিক সংবাদ এর প্রতিনিধিদের আরও উজ্জীবিত করতে এই মতবিনিময়। সকলে ভালো ভালো খবর সংগ্রহের পাশাপাশি বিজ্ঞাপন সংগ্রহেও মনযোগী হতে হবে। যেসব স্থানে প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি খুঁজে বের করতে জেলা প্রতিনিধিকে দায়িত্ব নিতে হবে।সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আমি আপনাদের সর্বাত্মক পরামর্শ সহযোগিতা করবো।
মতবিনিময়ের শুরুতে দৈনিক সংবাদ এর চাঁদপুরের প্রতিনিধি ছিলো কিন্তু মারা গেছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করে১ মিনিট  নিরবতা পালন করা হয়।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত চাঁদপুরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর