শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

নৌ পথে অপরাধ দমনে চাঁদপুরে নৌ পুলিশের বিশেষ অভিযান অবৈধ কারেন্ট জালসহ ও ২টি বালুবাহী বাল্কহেডসহ ১৪ জন আটক

reporter / ৩৭৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

রিয়ন দেঃ নৌ পথে অপরাধ দমনে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। নৌ পুলিশের হেডকোয়ার্টার থেকে অতিরিক্ত আই জি পি মোঃ সফিকুল ইসলামের দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে তাদের ‘পায়রা’- নামক জাহাজ নিয়ে এই অভিযান চালানো হয়। এতে নৌ পুলিশের হেডকোয়ার্টার থেকে আগত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) ড. আ. ক. ম. আক্তারুজ্জামান বসুনিয়ার পরিচালনায় ও চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের সহযোগিতায় নদীতে অভিযান চালানো হয়।
১৫ জুন বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন এই অভিযান চাঁদপুর নৌ থানা এলাকা থেকে শুরু হয়ে তা মতলব উত্তরের ষাটনল পর্যন্ত চলানো হয়। অভিযানে জাটকা, অবৈধ কারেন্ট জালসহ ১০ জেলে এবং ২টি বালুবাহী বাল্কহেডসহ ৪ জন ও ৪টি জেলে নৌকা জব্দ করা হয়েছে। এই অভিযানে নৌ পুলিশ হেডকোয়ার্টারের টিম, চাঁদপুর নৌ থানা পুলিশ, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির টিম স্পীড বোট নিয়ে একযোগে অংশ নেয়।
এমন বিশেষ অভিযানে নৌ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপারেশন) নুরানী ফেরদৌস দিশা, ( ইন্টিলিজেন্ট) মাহফুজ্জামান সরকার, চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার (চাঁদপুর জোন) মোঃ তোফাজ্জেল হোসেন,চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামানসহ অন্যান্য ফাঁড়ি ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে নৌ পুলিশের হেডকোয়ার্টার থেকে আগত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) ড. আ. ক. ম. আক্তারুজ্জামান বসুনিয়া বলেন, উত্তাল নদীতে অপরাধ দমনে অভিযান পরিচালনাকারী সক্ষম বেশ কয়েকটি জাহাজের মধ্যে ‘পায়রা’ অন্যতম। এমন আরো কিছু জাহাজ নদীতে অভিযানের জন্য বৃদ্ধি করা হবে। নদী পথে যেকোন অপরাধ প্রবণতা কমিয়ে আনতে আমাদের এই ধরণের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।


এই বিভাগের আরও খবর