শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সৎ ও সাহসিকতার কারণেই আমরা এখনো পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় আমরা ভাল রয়েছি — মুহম্মদ শফিকুর রহমান এমপি 

reporter / ২৯৬ ভিউ
আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
রোববার (১৬ অক্টোবর) ফরিদগঞ্জ উপজেলা উপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর উপর নির্মিতব্য ৫৫০ মিটার দৈর্ঘ্যের উটতলী ব্রীজের নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন কালে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। বিশ্ব ব্যাপি করোনা মহামারী ও যুদ্ধের কারণে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হওয়া স্বত্বেও উন্নয়ন থেমে নেই। পদ্মা সেতু চালু হয়েছে,ডিসেম্বরে চালু হবে কর্ণফুলি টানেল। আগামী কয়েক মাসের মধ্যে শতাধিক সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সৎ ও সাহসিকতার কারণেই আমরা এখনো পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় আমরা ভাল রয়েছি।
তিনি বলেন, উটতলী ব্রীজ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, মতলব উত্তর ও দক্ষিণ এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলার লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকার জন্য নতুন আবহ সৃষ্টি করবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যাতে এই অঞ্চলের মানুষের জীবন চরিত পাল্টে যাবে। আমি গত ত্রিশ বছর ধরে এই ব্রীজটি নির্মাণ করার জন্য স্বপ্ন দেখেছি। একবার ব্রীজটি অনুমোদন হলেও তা অন্যত্র স্থানান্তর হয়। অথচ ডাকাতিয়া নদীর উপর এই ব্রীজটি নির্মিত হলে এতদিনে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নতুন আলোর সন্ধান পেত। অবশেষে আজ আমরা সেতুটি নির্মাণের লক্ষ্যে ভিত্তি প্রস্থর স্থাপন করতে পেরেছি। আশা করছি ঠিকাদার দ্রুত এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করবে। একই সাথে এপ্রোচ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজও দ্রুত সম্পন্ন হবে। একথা বলেন।
মুন্সীরহাট জি এন্ড আলী বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে উপজেলা প্রকৌশলী আবরার আহমেদের সভাপতিত্বে ও যুবলীগের যুগ্মআহ্বায়ক আল আমিন পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান নূরুল আমিন মানিক, চাঁদপুর এলজিইডির নিবার্হী প্রকৌশলী ইউনুছ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল ভুঁইয়া, মুন্সীরহাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোরশেদ আলম, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুূল কাশেম।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, বেলায়েত হোসেন, শরীফ হোসেন খান, আলাউদ্দিন ভূইয়া, মাহমুদুল হাসান মিরাজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি আলী নেওয়াজ প্রমুখ।
এর আগে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ৬৩ কোটি টাকা ব্যায়ে উটতলী ব্রীজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।


এই বিভাগের আরও খবর