শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ

reporter / ৩৯১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অন্তর্ভুক্ত ৪ নং ফরিদগঞ্জ কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে সোনালী ফসলি ঋন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই ঋন বিতরণ করা হয়, এই দিন সমিতির ১৪ জন সদস্যদের মাঝে ৫ লক্ষ ৪০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়।
ঋন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, হিসাব রক্ষক কুলসুমা আখন্দ,পরিচালক মামুনুর রহমান পাটওয়ারী, পরিদর্শক আজাদুর রহমান, ঋন গ্রহনকারী সমিতির সভাপতি হানিফ কাজী সহ সদস্য বৃন্দ।
ঋন বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনার সরকারের এই জামানত বীহীন ঋন পাচ্ছেন, এই টাকার সঠিক ব্যাবহারের মাধ্যমে কৃষিতে বিনিয়োগ করে আপনারা লাভবান হবেন, এবং সঠিক সময়ে ঋন পরিশোধ করে অন্যজনকে ঋন পেতে সহযোগিতা করুন।
আপনারা গ্রামিন অর্থনীতিকে গতিশীল ও শক্তিশালী করেছেন, দেশের দারিদ্র্য দূরীকরণে আপনাদের ভূমিকা রয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে সকল পর্যায়ে, আর এই উন্নয়ন কর্মকাণ্ড সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার দৃঢ় নেতৃত্বের জন্য। আপনারা দেশের প্রান্তিক পর্যায়ের কৃষক শ্রমিক গনের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই আগামীতে আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গড়তে আপনাদের ভূমিকা রাখতে হবে।


এই বিভাগের আরও খবর