শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জ সংবাদ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

reporter / ৪২১ ভিউ
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জের আঞ্চলিক গণমাধ্যম ফরিদগঞ্জ সংবাদ অনলাইন পোর্টাল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন সম্পন্ন হয়েছে।
২০ এপ্রিল (বুধবার) সকালে পত্রিকার প্রতিনিধি শামীম হাসানের সঞ্চালনায় ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান এর সভাপতিত্ত্বে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) সভাপতি আব্দুস সালাম আজাদ জুয়েল। এসময় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, গণমাধ্যমে কাজ করতে গিয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সংবাদটুকু কতটা বস্তুনিষ্ঠ হচ্ছে। সংবাদ কর্মীরা শুধু সংবাদ তৈরি করে তা নয়, সংবাদ কর্মীরা একাধারে একজন সামাজকর্মীর দায়িত্ব পালন করে। সবসময় মনে রাখতে হবে আমাদের পরিবেশিত সংবাদ যেন কারো ক্ষতির কারণ না হয়৷ ফরিদগঞ্জ সাংবাদ ফরিদগঞ্জের আয়না হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, সাংবাদিক গাজী মমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ সংবাদের প্রতিনিধি খাদিজা তাসনীম, তাহসীন মিলন, জাহিদুল ইসলাম ফাহিম, মিতানুর আক্তার ও তৌহিদুর রহমান রনি এবং জাহিদুল ইসলাম রাসেল সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর