শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০

reporter / ৪৯৪ ভিউ
আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম :

ফরিদগঞ্জ পৌর এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কবিরাজের চিকিৎসা গ্রহণ করেছে বলে জানাগেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শুক্রবার সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ের শিকার হন লোকজন।
কুকুরে কামড়ে আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন,ফাহিম (৮),আয়ান (৯), মোস্তফা (৩৫),লামিয়া (১১), জোনায়েদ (১৮) কথা (১১),রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫),শ্রাবনী (২২),মোফাচ্ছের (৪০),আব্দুল কাদের (৩৮),সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)। এরা সকলেই পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
কাছিয়াড়া এলাকার লোকজন জানান, শুক্রবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। শিশুসহ অন্তত ২০ জনের বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন বলে শুনেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, সরকারি ভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে পৌরসভা থেকে কুকুড়ে কামরে আক্রান্তদের ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে। তাই আমরা ভ্যাকসিন দিয়ে থাকি।


এই বিভাগের আরও খবর