শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে ডা: সাগরের নেতৃবৃন্দের কবর জিয়ারত ও শুভেচ্ছা বিনিময়

reporter / ৩৫৪ ভিউ
আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক : গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত  চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ)নির্বাচনী আসনের  মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক,চট্রগ্রাম মেডিকেল কলেজের সাবেক ভিপি, চাঁদপুর জেলা বিএমএ এর সাবেক সভাপতি ডা: হারুন অর রশিদ সাগর ফরিদগঞ্জ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন।
এই দিন  উপজেলার  ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি  মরহুম মোস্তাফিজুর রহমান তালুকদারের, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন এর  চালিয়াপাড়া নিবাসী চাঁদপুর জেলা ছাত্রলীগের সদ্য প্রয়াত সম্পাদক জসিম বেপারীর, ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক  সাধারন সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান জনাব হারুনূর রশিদ এর মায়ের,ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগের মায়ের কবর জিয়ারত করেন এবং স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, জেলা যুবলীগের সদস্য কাউসার আহমেদ সোহাগ পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি  আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবু তালেব সর্দার, আনোয়ার হোসেন,  যুবলীগের যুগ্ম  আহ্বায়ক  আল আমিন পাটওয়ারী, যুবলীগ নেতা লিটন চন্দ্র কুরী, সাবেক ছাত্রলীগের নেতা রাসেল, উপজেলা যুবলীগ নেতা  কামরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি  ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী, ১ নং বালিথুবা প: ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  ইমাম হোসেন পাটওয়ারী ফরিদ, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি  বিহন ভূইয়া, সেচ্ছাসেবকলীগ সভাপতি আমিন খাঁন প্রমুখ।


এই বিভাগের আরও খবর