শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে দিনমজুর শাহাজান মিয়ার পরিবারের পাশে মাসুদ মিজি

reporter / ৩৮২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম: ফরিদগঞ্জ উপজেলার ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের ১নং ওয়ার্ড সাইসাঙ্গা গ্রামের নাগের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দিনমজুর শাহজান মিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবক মাসুদ মিজি।
১৭ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় সমাজসেবক মাসুদ মিজি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান এবং ৬ বান ঢেউটিন প্রদান করেন। ২১শে ডিসেম্বর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় দিনমজুর শাহজান মিয়া এবং তার ২ ছেলে সুমন আর সুজন সর্বশ হারিয়ে এখন নিঃস্ব প্রায়। তাদের দিন কাটছে খোলা আকাশের নিচে। এলাকাবাসীর সহযোগিতায় জোড়াতালি দিয়ে ২টি ঘর মোটামুটি থাকার মতো ব্যবস্থা করে দিলেও এখনো একটি ঘরের নির্মান কাজ শুরুই করতে পারে নি।এতে করে একটি পরিবারের এখনো মাথা ঘোজার ঠাই হয় নি। নিঃস্ব এই মানুষগুলোর পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন একই ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী ব্যবসায়ী,সমাজসেবক জনাব মাসুদ মিজি মামুন।
মাসুদ মিজি মামুন বলেন,আমার পাশবর্তী গ্রামে গত মাসে অগ্নিকান্ডের ঘটনায় ৩ টি পরিবার সর্বশ হারিয়ে নিঃস্ব হয়ে গেছে যা আমি প্রবাসে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম। তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওনারা খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। তাই দেশে আসার পর  আজকে আমি ঘটনাস্থলে ছুটে এসে ওনাদের জীবনযাপন দেখে আমার কাছে খবই খারাপ লেগেছে। আমি আমার জায়গা থেকে ওনাদের যতটুকু পেরেছি সহযোগিতার চেষ্টা করেছি।
এই সময় স্থানীয় ইউপি সদস্য জিলন পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর