ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ফরিদগঞ্জ উপজেলার পূর্ব আলোনিয়া চরমুরালী গ্রামে পূর্ব শতত্রুতার জেরে স্বপন বাহিনীর সন্ত্রাসী হামলায় নারী ও পুরুষসহ গুরুতর আহত ৩। ৩রা নবেম্বর বৃহস্পতিবার চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা আলোনিয়া চরমুরালী গ্রামে স্বপনের নেতৃত্বে সোহান, সজিব ও অজ্ঞাত নামা ৮/১০ জন সহ সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে আলোনিয়া চরমুরালী গ্রামের মোঃ হুমায়ুন কবির পিতা মৃত বশির দেওয়ান, রত্না বেগম স্বামী মোঃ ফারুক মিয়া ও আনোয়ার হোসেন পিতা শামছুল হক দেওয়ান গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
আহত হুমায়ুন কবির জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্বপন বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদেরকে গুরুতর আহত করেছে।স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।
এ ব্যাপারে মোঃ আনোয়ার হোসেন জানান বিগত ২৫ দিন পূর্বে আমার ছোট ভাইয়ের বউ সাথে অবৈধ ভাবে মিলামিশা করার সময় আমি দেখতে পাই। আমি মান সম্মানের দিকে তাকিয়ে কাউকে না বলে আমার বোনকে বলার পর সে সবাইকে বলে জানান । তার পর থেকে স্বপন আমাকে হুমকি ধুমকি দিয়ে আসছে। এলাকার লোকজন কে জানালে সে অস্বীকার করে। তার জেরে আমাকে রাস্তা পেয়ে হামলা চালায়। আমি দৌড়ে বাড়িতে আসলে সে তার বাহিনী আমার বাড়িতে হামলা চালায় এবং আমার বোনের গলায় থেকে ১ ভরি চেইন, নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
স্বপন বাহিনী গংদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।