শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ফরিদগঞ্জে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল

reporter / ৩২৪ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

মোঃ হাছান আলীঃ
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান (শাহীন) এর নেতৃত্বে  বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের যুবলীগের প্রধান কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান (শাহীন) বলেন,
বিএনপি-জামাত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের অভূতপূর্ব উন্নয়নের সময় দেশ বিরোধী এসব অপশক্তি দেশের শান্ত পরিস্থিতি অশান্ত করে তোলছে। তাদের কোন ছাড় নেই। এসব অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবো এটাই আমাদের লক্ষ্য। বিএনপির নেতাকর্মীদের যে কোনও ধরনের ‘নাশকতা ঠেকাতে’ যুবলীগের এমন কর্মসূচি অব্যাহত থাকবে।  যুবলীগের নেতাকর্মীরা বলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান (শাহীন) এর নির্দেশনায় বিএনপির সকল অপরাজনীতির বিরুদ্ধে যুবলীগ মাঠে থেকে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেনঃ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য পাবেল পাটওয়ারী,রাসেল মিয়াজী,
সেচ্ছাসেবকলীগের পৌরসভা সভাপতি, শিমুল পাটওয়ারী, সাবেক ছাত্র নেতা আকরাম হোসেন (রবিন), উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এমরান গাজী, পৌর যুবলীগ নেতা হৃদয় কাজী, রানা, শাকিল, হৃদয় মিজি,
এছাড়াও উপস্থিত ছিলেন, অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন।


এই বিভাগের আরও খবর