শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, চাঁদপুর শহরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

reporter / ২৮০ ভিউ
আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় ফার্মেসীতে মেয়া উত্তীর্ণ ঔষধ পাওয়ায় এবং ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকির অংশ হিসেবে আজ শহরের হাজী মহসিন রোড এলাকায়, আলিম পাড়ায় এবং বিপনীবাগ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে দিপু ফার্মেসিকে ৩ হাজার টাকা, চাইল্ড কেয়ার ফার্মেসিকে ১৫ হাজার টাকা, আনুর গোশতের দোকানকে ৩ হাজার টাকা এবং আলীম স্টোরকে ১ হাজার টাকাসহ সর্বমোট ৪ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়াও বিপনীবাগ বাজারে চিংড়ি মাছে জেলি না মিশাতে এবং জেলিযুক্ত চিংড়ি না বিক্রি করতে মাছ ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন, ক্যাব চাঁদপুর, মৎস্য অধিদপ্তর, চাঁদপুর এবং সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর