হাজীগঞ্জ প্রতিনিধি:
হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বলাখাল চৌধুরী বাড়ীর স্বর্গীয় দেবেন্দ্র নারায়ন চৌধুরী পুত্র ও হাজীগঞ্জ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুখেন্দ্র নারায়ণ রায় চৌধুরী সুন্টির পিতা বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ ভূমি দাতা, বলাখাল বাজারে কালী মন্দিরে ভৃমি দাতা শ্রী ধীরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ভারতে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৩ জানুয়ারি সকাল ৮-১৫ মিঃ কলিকাতা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ওঁ দিব্যান লোকান স্বঃ গচ্ছতুঃ)। পরলোকগমন কালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করতঃ পরিবারের সকল সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলার সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোট রুহি দাস বণিক, সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, হাজীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন,
হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধা কান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক সত্য ভ্রত ভ্রদ মিঠুন, শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা সভাপতি রিপন কুমার সাহা, সাধারণ সম্পাদক সুমন অধিকারী, বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সহ-সভাপতি পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।