শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুরে পালিত

reporter / ৩৫০ ভিউ
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

রিয়ন দেঃ  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুরে লিফলেট বিতরণ, আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র‍্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই রোববার বিকালে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সাহিত্য একাডেমীতে আনন্দঘন পরিবেশে দিনটি পালিত হয়।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, আমরা সাংবাদিকদের ১৪ দফা দাবী নিয়ে সারাদেশে কাজ করছি। মফস্বল সাংবাদিকদের কল্যাণে দাবী আদায়ে সব সময় যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারে সেজন্য সকলকে এক হয়ে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলম পলাশ। তিনি বলেন, নামমাত্র সংগঠন বিএমএসএফ নয়। এটি সাংবাদিকদের দাবী আদায়ের সংগঠন। যা প্রতিষ্ঠালগ্ন থেকে মাঠ পর্যায়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে কাজ করছে। আমি এই সংগঠনটি চাঁদপুরে একটি শক্তিশালী অবস্থানে নিতে সকলকে পাশে চাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। তিনি বলেন, মফস্বল সাংবাদিকদের আর্তনাদ সংবাদপত্রগুলোর মালিক পক্ষ যেন দেখেও দেখেনা। তারা নিজেদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে চাঙ্গা করতে মফস্বল সাংবাদিকদের ব্যবহার করলেও এদের তেমন কোন খবরই রাখেনা। আমি বিএমএসএফ এর ১৪ দফা দাবীর সাথে সহমত পোষণ করছি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় এবং বিএমএসএফ চাঁদপুর জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইফতেখারুল আলম মাসুমের সভাপতিত্বে সংগঠনের শুভাকাঙ্খী হিসেবে আরও বক্তব রাখেন চাঁদপুর সাংবাদিক ক্লাবের সদস্য সচিব আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সিপিবি চাঁদপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুছ শোয়েব, শিল্পচূড়া সাহিত্য সংস্কৃতি ও সামাজিক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সেলিম, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আখন্দ প্রমূখ। এসময় অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ও সুধীমহল উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর