শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বাগাদী নিজ গাছতলা ঈদগাঁ ময়দান পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

reporter / ২৮১ ভিউ
আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

শিশু সন্তানদের হাতে মোবাইল  ফোন দেওয়া যাবে না
……………..জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা মরহুম আলহাজ্ব মাওলানা
মোঃ ছালামত উল্যাহ খান (রহঃ) ঈদগাঁ ময়দান পরিচালনা কমিটি ও উন্নয়ন
কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০ টায় ঈদগাঁ ময়দানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
ঈদগাঁ ময়দান কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, আমাদের শিশু সন্তানদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না।
মোটরসাইকেলও দেওয়া যাবে না। তারা নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া করে কিনা
সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এক দিন তারা বড় হয়ে মানুষের মতো মানুষ
হবে। উচ্চ শিক্ষিত হবে সে দিকে লক্ষ্যে রেখে আমাদের সন্তানদের শিক্ষিত করতে হবে।
ঈদগাঁ একটা ধর্মীয় কাজ। আমরা সকলে ধর্মীয় কাজে এগিয়ে আসবো।
ঈদগাহের সম্পত্তি রক্ষা করা হবে।
ঈদগা কমিটির সাবেক সভাপতি রোটা. মিজানুর রহমান খানের সভাপতিত্বে এবং
ঈদগা কমিটির কোষাধ্যক্ষ পীরজাদা ছালামত উল্যাহ খান শাহীনের সঞ্চালনায় বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির
সভাপতি ও বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল,
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী। অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন, ঈদগা কমিটির সহ-সভাপতি সেকান্দর মিয়াজি, মুসল্লি চুন্নু
গাজী।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্টেট মনজুরুল মোর্শেদ, বাগাদী
ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলমগীর হোসেন, বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা
কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্লা, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-
সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ
উল্লাহ, ইউপি সদস্য জাকির হোসেন খান, ফজলুর রহমান, ইলিয়াস খান, মনির
গাজী, ঈদগা কমিটির সদস্য আউয়াল মাষ্টার, নুরুর রহমান পাটোয়ারী, হেদায়েত
উল্লাহ রাজা, ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মামুন
পাটোয়ারী, সমাজ সেবক আনোয়ার হোসেন আনু, ঈদগা কমিটির সদস্য ও
চৌরাস্তা বাজারের ব্যবসায়ী খোরশেদ রাজা, ইউসুফ গাজী, নাজির খান,
শাহাদাত হোসেন মিঠু প্রমুখ।


এই বিভাগের আরও খবর