শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

বাবুরহাট ড্যাফোডিল স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট পরিদর্শনে কারিগরি শিক্ষাবোর্ডের সচিব

reporter / ৪২২ ভিউ
আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জামান চাঁদপুর সফরকালে ড্যাফোডিল গ্রুপের পলিটেকনিক বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন করেন। ২০ অক্টোবর বিকাল ৩ টায়
আরোও উপস্থিত ছিলেন চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন  চাঁদপুর ড্যাফোডিল ফ্যামিলির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রুবেল খান, বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম মিয়া, চাঁদপুর ড্যাফোডিল ফ্যামিলির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সালেহ আহমেদ, প্রতিষ্ঠানটির সহকারী উপাধ্যক্ষ মাজহারুল হক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। প্রতিষ্ঠান পরিদর্শনকালে আব্দুল্লাহ আল মাহমুদ জামান নবনির্মিত ভবনটি পরিদর্শন করে আশাবাদ ব্যক্ত করেন যে চাঁদপুর জেলায় ড্যাফোডিল গ্রুপের এই পলিটেকনিকটি অতীতের মতো ভবিষ্যতেও সুনাম ধরে রেখে যুগোপযোগী কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে চাঁদপুর জেলায় বেকারত্বের হার কমিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং আধুনিক মানসম্মত কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করবে। এ সময় তিনি প্রতিষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।


এই বিভাগের আরও খবর