শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

বাস কাউন্টার ও হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের অভিযান

reporter / ৪৪৩ ভিউ
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক,চাঁদপুর মহোদয়ের সার্বিক নির্দেশনায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরে বাস ভাড়ার নির্ধারিত মূল্যের চেয়ে যেন অতিরিক্ত হারে ভাড়া না রাখা হয় সে লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক  গতকাল  ২০ এপ্রিলে  চাঁদপুর সদরের বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয় এবং ভাড়ার তালিকা প্রদর্শন সহ বাস মালিক পক্ষকে সতর্ক করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
সদরের বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মুন মেডিসিন কর্নারকে ১০,০০০/- জরিমানা,  নতুন মূল্য তালিকা না থাকায় এবং সেবার মূল্যে অসামঞ্জস্যতা পাওয়ায়  মুন হাসপাতালকে ৫০০০/- জরিমানা এবং  লিটন ডিপার্টমেন্টাল স্টোরে মূল্য তালিকা না থাকায় ও এম আর পি বিহীন পণ্য রাখায় ১০,০০০/- জরিমানা আরোপ সহ সর্বমোট ২৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।  ভোক্তার অধিকার আদায়ে এরূপ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলার দায়িত্বে সহযোগিতা করে সদর মডেল থানার একটি চৌকশ টিম।


এই বিভাগের আরও খবর