শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

বিএডিসি’র কর্মকর্তার দ্রুত সিদ্ধান্তের ফলে রক্ষা পেল কোটি টাকার সার

reporter / ৪৫০ ভিউ
আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

কামরুল হাসান রাব্বীঃ
বাংলাদেশের সুনামগঞ্জ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। বন্যার পানিতে তলিয়ে সুনামগঞ্জ শহর পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ভয়াবহ অবস্থার মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. ইব্রাহিম খলিল এর তড়িৎ সিদ্ধান্তের ফলে সরকারের প্রায় ৪ হাজর ১’শ ২৮ টন সার বন্যার পানি থেকে রক্ষা পেল। এই কর্মকর্তা বন্যাকে উপেক্ষা করে সোমবার (২০ জুন) সকালে ছুটে যান সুনামগঞ্জ বিএডিসি সুনামগঞ্জের গোডাউনে। সরকারী সম্পদ রক্ষা করার জন্য দিনভর অবস্থান করেন। দুর্যোগে সরকারী সম্পদ রক্ষার্থে ও মানুষের কল্যাণে অনন্য নজির স্থাপন করেছেন এই কর্মকর্তা।
এ প্রসঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. ইব্রাহিম খলিল বলেন, রাষ্ট্র যেমন একজন কর্মকর্তা হিসেবে আমার নিরাপত্তার দায়িত্ব নেয়, তেমনি কর্মকর্তা হিসেবে আমাদেরও দায়িত্ব দেশের বা রাষ্ট্রের সম্পদের সুরক্ষা করা। কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা যাবে না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি।


এই বিভাগের আরও খবর