শিরোনাম:
মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা পুষ্পের জোড়া গোলে ফাইনালে ফরিদগঞ্জ চাঁদপুরে পৌরসভার বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন

বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ

reporter / ২৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চাঁদপুর প্রতিনিধিঃ 

চাঁদপুরের শাহরাস্তিতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে পারিবারিকভাবে বিচার চাইতে গিয়ে উল্টো হয়রানি, বসতঘরে লুটপাট ও যৌতুক মামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন গোলাম কিবরিয়া নামের এক কুয়েত প্রবাসী।

তিনি শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামের হুমায়ন কবিরের ছেলে। তাঁর অভিযোগ, ২০২৪ সালের আগস্টে আরিয়ান আক্তার জেরিনের সঙ্গে বিয়ের পর স্ত্রীর পড়াশোনা ও হাতখরচ বাবদ প্রায় ৮ লাখ টাকা ব্যয় করেন তিনি।

সম্প্রতি স্ত্রীর একাধিক পরকীয়ার বিষয়টি জানতে পেরে পরিবারের কাছে বিচার চাইলে উল্টো শ্বশুরবাড়ির লোকজন তাঁর বাড়ি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

গোলাম কিবরিয়ার আরও দাবি, তাঁর কাছে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর পাশাপাশি বৃদ্ধ বাবা-মাকেও যৌতুক মামলায় আসামি করা হয়েছে। এসব অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চেয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত স্ত্রী আরিয়ান আক্তার জেরিনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


এই বিভাগের আরও খবর