শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের দৃষ্টান্ত বিক্রি হওয়া শিশুটি ফিরল মায়ের কোলে

reporter / ৪১৯ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ

সামাজিকতা ও মানবিকতার মধ্য দিয়ে এগিয়ে চলছে এই সমাজ ও দেশ। তবে যে কোন পেশায় থেকে সেই ব্যক্তি সমাজ তথা দেশকে এগিয়ে নিতে পারেন। যদি কিনা তার হৃদয়ে দেশপ্রেমকে লালন করতে পারেন। আর এমনি ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযোদ্ধার সংগঠক, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক গণ পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল করিম পাটওয়ারীর সুযোগ্য সন্তান, জেলা আওয়ামী লীগের ২ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার ২ নং ওয়ার্ডের রিক্সা চালক হারুনুর রশিদের স্ত্রী হীরা বেগমের প্রসব ব্যাথা চিৎকার দিচ্ছিলেন। চিকিৎসা করানোর অর্থ ছিল না তাদের কাছে। নাজমা নামের এক মহিলার কাছে সন্তান বিক্রির বিষয়টি আলোচনা হচ্ছিল। বিষয়টি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী জানলে সে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালকে জানান। বিষয়টি জেনে তিনি তাৎক্ষণিক চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করেন।

চিকিৎসা নিয়ে গতকাল ৩ নভেম্বর সকালে ৯ টায় গর্ভবতী হীরা বেগমের সুন্দর নবজাতক একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে।

নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা করারও উদ্যোগ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে মানুষের পাশে আমি কাজ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন, মানুষের পাশে এবং সকল দুর্যোগে কিভাবে থাকতে হবে। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে মানুষ দাঁড়াবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে মানবিক কার্যক্রম চালিয়ে যাব। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল, সেই দলের একজন ক্ষুদ্র কর্মী হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের পাশে কাজ করে যাব।

উল্লেখ্য: কর্মীবান্ধব এই নেতা প্রতিদিনই মানবিক সেবা নিয়ে জনগণের দোরগড়ায় ছুটে চলছেন। যেকোন প্রয়োজনে জনগণের পাশে দাঁড়াচ্ছেন। বাড়িয়ে দিচ্ছেন সহযোগীতার হাত। শুধু রাজনীতিতেই নয় সামাজিক কাজেও চাঁদপুর জেলাব্যাপী প্রশংসা বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল । দেশের নানা ক্রান্তিকালে মানবিক সেবা দিয়ে তিনি ইতোমধ্যে চাঁদপুরের গণমানুষের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। বহুমুখী মানবিক ও সেবামূলক কাজ করে তিনি চাঁদপুর জেলার সবার কাছে পরিচিতি পেয়েছেন মানবাতার ফেরিওয়ালা হিসেবে।


এই বিভাগের আরও খবর