শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে জোর করে জমি দখলের চেষ্টা ও প্রাননাশের হুমকির অভিযোগ

reporter / ৩০৬ ভিউ
আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার পশ্চিম পুটিয়ারপারে জোরকরে জমি দখলের চেষ্টা ও প্রাননাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম পুটিয়ারপারে গ্রামে।
ঘটনা সূত্রে জানা যায়, ১৪নং চান্দ্রাকান্দি মৌজার বিএস ৫৬২ এর ৩২৪৭ দাগে ১০ শতাংশ জমি পশ্চিম পুটিয়ারপার গ্রামের চুন্নু মিয়ার ছেলে মো.আরিফ হোসেন একই গ্রামের ফয়েজ আহাম্মদের স্ত্রী রিমার কাছে ২৮/৯/২১তারিখে ৪৭৮২ নং দলিলে ১০ শতাংশ বিক্রি করে। ১৮ মাস পরে সেই সম্পত্তি আরিফ ফেরত চায়, রিমা ফেরত না দেওয়ায় প্রাননাশের হুমকি দিয়েছে বলে জানায় রিমা।
ভুক্তভোগী রিমা জানান, আমি অনেক কষ্ট করে ঋন ও সুদ করে আমার গয়না বিক্রি করে টাকা দিয়ে আরিফের কাছে ১০ শতাংশ জমি ক্রয় করি, যা আমার নামে খারিজকৃত। এখন ১৮ মাস পরে সে সম্পত্তি ফেরত চায়। আমি সম্পত্তি ফেরত দিতে রাজি না হওয়ায় আমাকে এবং আমার সন্তান স্বামীকে মেরে ফেলবে বলে আরিফ প্রাননাশের হুমকি দিয়েছে। আমার বিরুদ্ধে ৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ বিষয়ে রিমার স্বামী ফয়েজ আহাম্মদ বলেন, আমি এই জায়গায় দখলে আছি কিন্তু মামলার পরিপেক্ষিতে তদন্ত আসার আগের দিন আমরা বাড়িতে না থাকার কারনে জোরপূর্বক জোর করে বেরা দিয়ে দখলদার দেখাতে চায়।
আরিফ বলে জমি ক্রয়ের সময় নাকি চুক্তি নামা করেছে যে ৩ বছরের মধ্যে সে জমি ফেরত চাইলে তাকে ফেরত দিবো। অথচ এই ধরনের কোন কিছুই ঘটেনি। তারা ভূয়া চুক্তিনামা তৈরি করে আমাকে ফাসানোর চেষ্টা করছে। আমি এই ধরনের কোন চুক্তিনামায় স্বাক্ষর করিনি। আমার দলিল ও খারিজ সূত্রে মালিক থাকা সত্যেও কিভাবে জায়গা দখল করতে চায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে আরিফ বলেন জমি বিক্রি করার সময় ফেরত দেওয়ার বিষয়ে, চুক্তিনামা করেছি। এখন স্বাক্ষর করে অস্বীকার করছে।


এই বিভাগের আরও খবর