শিরোনাম:
মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ

মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩

reporter / ১৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মতলব  প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে ডাকাতি মামলায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামিও বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খালপাড় এলাকার একটি বসতঘর থেকে মোহাম্মদ আলী প্রধান (৪৫) নামে এক ব্যক্তিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই ইউনিয়নের ঋষিপাড়া সংলগ্ন কুদ্দুস চেয়ারম্যানের ইটভাটার সামনে বেড়িবাঁধের পাকা সড়ক থেকে মুক্তার হোসেন (৪২) নামে আরেক ব্যক্তিকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর