শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে মুক্তিযোদ্ধা কবির মোল্লার ইন্তেকাল : উপজেলা চেয়ারম্যানের শোক

reporter / ২১৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার কুমারদোন গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য মোহম্মদ কবির মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। গত ২৫ এপ্রিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার ২৬ এপ্রিল বাদ যোহর তার জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল এমরান খানের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার ও সঙ্গীয় ফোর্স। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এক শোকবার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা কবির মোল্লা একজন ভালো মানুষ ছিলেন। আমি তার মৃত্যুর খবর শুনে খুবই ভারাক্রান্ত হয়ে গেলাম। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। এবং মরহুমের রেখে যাওয়া পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


এই বিভাগের আরও খবর